• সমগ্র বাংলা

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৮) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে নিয়ামতপুর
উপজেলার ধর্মপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নয়ন চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। সাত বছর আগে সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন নয়ন। সোমবার সকালে ছাতড়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি উপজেলার গাবতলী-ছাতড়া আঞ্চলিক
সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন নওগাঁ- মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে জিহাদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হলে উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জুন) জেলার মহাদেবপুর উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে বেলা সাড়ে ১১টার দিকে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে একজননিহত ও একজন আহত হয়েছে। নিহত যুবকের বাড়ি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামে ও তার বাবার নাম আব্দুস সামাদ।
দুটি সড়ক দর্ঘটনায় নিহতের বিষয়টি দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করে জানান মরদেহ দুটি আইনী প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঘাতক ট্রাক ও মাইক্রোবাস পালিয়ে যাওয়ার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo