• বিনোদন

সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ে

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সপ্তাহখানেক ধরেই জল্পনা চলছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়।

মেহেদির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ-সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ছবিশিকারিদের।  

আর রোববার বিয়ে সারলেন সোনাক্ষী ও জাহির। সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী। আর সাদা পাঞ্জাবিতেই দেখা মিলল জহিরের।  

জানা যায়, সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল তাদের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশেষ দিনেই বৈবাহিক জীবন শুরু করলেন তারা।  
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেও নিয়েছেন নবদম্পতি।  

বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য বলিউড তারকারা।

মন্তব্য (০)





image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

১

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

২

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

৩

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৪

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৫

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

  • company_logo