• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ঢাকায় এসেছেন চীনা মন্ত্রী লিউ জিয়ানচাও

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ জুন) ঢাকায় এলেন।

ঢাকা সফরকালে জিয়ানচাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জিয়ানচাওয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জিয়ানচাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জিয়ানচাও আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আওয়ামী লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রতিনিধিদলটি বৈঠক করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo