• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মর্টালশেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় একটি ওয়ার্কশপের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় আবারো একটি বোম্ব সদৃশ্য মর্টারশেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজারের আল আমিন নামে একটি ওয়ার্কশপের সামনে থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে এক নারী শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি কুড়িয়ে পায়। পরে সেটি ভারি লোহা মনে করে আল আমিন ওয়ার্কশপের সামনে নিয়ে আসে। এ সময় সামনে থাকা আলম নামের এক ভাঙারির দোকানদার তা কেজি দরে ১৫০ টাকায় কিনে নেয়। পরে লোকজন সেটি মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য বিজিবি ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ওয়ার্কশপে নিরাপদ বেষ্টনী করে মর্টালশেলটি রাখেন। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটিকে বালু ভর্তি বস্তায় নিয়ে সংরক্ষিত স্থানে রেখেছি। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে। 

এর আগে দুইবার একই ইউনিয়ন থেকে পাথরের এলাকা থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo