• শিশু সংবাদ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে জান্নাতুন আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কানাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু জান্নাতুন একই গ্রামের দিনমুজুর আইনুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা শাহিনা বেগম বাড়িতে কাজ করছিল। এদিকে শিশু জান্নাতুন বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পেছনে চলে যায়। একসময় অসাবধানবসত পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর মাসহ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo