• সমগ্র বাংলা

দোহার নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:  ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এ কর্মসূচী পালন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে র‌্যালী নিয়ে উপজেলা চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এসময় বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক আওয়ামীলীগ লড়াই সংগ্রাম ও আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের উন্নয়নে কাজ করছে। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণমানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি দিয়ে আসছে। আজ দল ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার সোপান তৈরী করেছে।

আওয়ামী লীগের উপজেলা সভাপতি মিজানুর রহমান কিসমত বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সহ-সভাপতি সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ইউপি হাজী ইব্রাহীম খলিল, রেশমা আক্তার, কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলু, মহিলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদা আক্তার, শ্রমিক লীগ আহবায়ক সেলিম মিয়া প্রমূখ।

অপরদিকে দোহার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo