• স্বাস্থ্য

নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মরহুম ময়েজ উদ্দীন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় শনিবার শহরের দক্ষিণ কালিতলায় (সাবান ফ্যাক্টরীর গলি) ময়েজ উদ্দীন মাষ্টারের বাসভবনে দিনব্যাপী এই ক্যাম্পে আসা রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পে বন্ধ্যাত্ব ও গাইনী বিষয়ে চিকিৎসা প্রদান করেন মরহুম ময়েজ উদ্দীন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগমের মেয়ে বন্ধ্যাত্ব রোগ বিশেজ্ঞ ও চট্টগ্রাম ইউ.এস.টি.সির বিভাগীয় প্রধান (গাইনী) প্রফেসর ডা: মাফরুহা খানম পরাগ, নওগাঁ সদর হাসপাতালের উপপরিচালক ডা: জাহিদ নজরুল চৌধুরী পলাশ, শিশুরোগ বিশেজ্ঞ ডা: মামুনাল হক। এছাড়াও আরো বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেন।

আয়োজন সম্পর্কে প্রফেসর ডা: মাফরুহা খানম পরাগ বলেন মানুষ মানুষের জন্য এবং ভালো কাজের মাধ্যমে যেন মরহুম বাবা ও মা পরপারে ভালো থাকেন সেই আশায় প্রতিবছরই আমরা ফাউন্ডেশনের ব্যানারে এই ধরনের সেবামূলক কাজ করে আসছি। শুধু চিকিৎসা সেবা প্রদানই নয় যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্ন সহযোগিতা নিয়ে নিজের জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করে আসছি। এমন ভালো কাজের জন্য সেবা গ্রহিতারা আমাদের বাবা ও মায়ের জন্য দোয়া করবেন এটাই আমাদের পাওয়া। আমাদের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo