• সমগ্র বাংলা

ফরিদপুরে বাসের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-০৬১৩)  একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন। ২০ শে জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড (ডিভাইডার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছেন। 

আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়।

নিহতরা হলেন বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার৷ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের পুত্র সুমন।

ফরিদপুরের মধুখালী থানার  অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান,  পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার করার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন।  আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।

তিনি আরো জানান, এ ঘটনায় ওই পরিবহন ও  চালককে আটক করা হয়েছে।আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের পুত্র। 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর ডা. মাহমুদ জামান জানান, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ১২ জনের মত আহত রুগী নিয়ে আসে। এদের মধ্যে মৃত অবস্থায় একজন ও হাসপাতালে আনার পর আরো একজন মারা যায়। আহতদের সকলকে হাতপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo