• সমগ্র বাংলা

বগুড়ার মহাসড়কে বিআরটিএ ও পুলিশের চেকপোস্ট: অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  

কর্মস্থলে ফেরা মানুষদের ঈদযাত্রা নিরাপদ করতে বগুড়ার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ এবং জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের বনানী মোড়ে পরিচালিত এই অভিযানে মহাসড়কে চলাচলকারী ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন লক্কর ঝক্কর যানবাহনের বিরুদ্ধে নেয়া হয় আইনগত পদক্ষেপ। এ সময় বিআরটিএ ও জেলা পুলিশের কর্মকর্তারা নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নেও গুরুত্ব দেন পাশাপাশি মহাসড়কে হেলমেট বিহীন চালকদের সতর্ক করাসহ মোটরযান আইনে করা হয় বিভিন্ন পরিমাণ জরিমানা। 

অভিযানকালে দেখা যায়, অধিকাংশ চালক এবং সাধারণ মানুষ অসচেতন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মহাসড়কে। কারো মাথায় হেলমেট নেই আবার কারো গাড়ির কোন কাগজপত্রই চোখে পড়েনি। অনেকে আবার পণ্যবাহী ট্রাকে পরিবহন করছেন মানুষ। অভিযানে ধরা পরার পর নিজেদের ভুল স্বীকার করলেও প্রতিটি চালকই পরিচয় দেন নিজেদের অসচেতনতার। 

অভিযান প্রসঙ্গে বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ প্রধান কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে তাদের এই অভিযান শুরু হয়েছে। তারা ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিশ্চিত করার চেষ্টা করছেন মহাসড়কে নিরাপদ যাত্রা। কারণ ইদানিংকালে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে কিংবা ট্রাকে প্রতিনিয়ত মহাসড়কে চলাচল করছে অসচেতন মানুষ যার কারণে সড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা যা প্রতিরোধ করাই তাদের মূললক্ষ্য। এছাড়া মহাসড়কে যারা হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল নিয়ে ছুটছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে। অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্পগুলোতে 'নো হেলমেট, নো ফুয়েল' বাস্তবায়নেও কাজ করছেন তারা। 

এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, চালকদের অসচেতনতা ও সাধারন মানুষের আইন না মানার প্রবণতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ঈদ আসলেই মুনাফালোভী একটি গোষ্ঠী সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর যানবাহন নামায়, যাতে বাড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি। এজন্যে শুরু থেকে মহাসড়কে চলাচলকারী সকল চালক ও যাত্রীদের সচেতন করার পাশাপাশি বিআরটিএ'র সাথে সমন্বয় করে বৃহস্পতিবার চেকপোস্ট পরিচালনা করলেন যেখানে মহাসড়কে চলাচলকারী অনেক যানবাহনেরই নানা অসঙ্গতি তারা লক্ষ্য করেছেন। অভিযানে দুপুর পর্যন্ত ফিটনেস ও হেলমেটবিহীন প্রায় ৭টি যানবাহনে জরিমানা করা হয় প্রায় অর্ধলক্ষ টাকা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ বগুড়ার মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডলসহ বিআরটিএ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo