• শিশু সংবাদ

ঘোড়াঘাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে এাজন শিশু মারা গেছে৷ আশংকাজনক অবস্হায় আরো ২ শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে৷ আজ বুধবার সকালে পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, সকালে খেলতে খেলতে সম বয়সি তিন শিশু বাড়ীর পাশের পুকুরে তলিয়ে যায়। এদের মধ্যে একজনকে মৃত অবস্হায় এবং ২ জনকে আশংকাজনক অবস্হায় উদ্ধার করে স্বজনরা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রিয়াঙ্কা কুণ্ডু জানান, সকালে সম বয়সি তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷  এদের মধ্যে একজনকে মৃত অবস্হায় আনা হয়েছিল। অন্য দুজনকে আশংকাজনক অবস্হায় রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মৃত্যুর শিকার শিশু আব্দুর রহমান (৭)  বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে। অন্য দুই শিশুর মধ্যে  উপজেলার শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ (৭) এবং গাইবান্ধার সাদুল্ল্যাহপুরের আব্দুল মমিন মিয়ার ছোবাহান (৭) অবস্হা আশংকাজনক।  ছোবাহান তার নানার বাড়ীতে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছে।

ঘোড়াঘাট থানায় ইনচার্জের দ্বায়িত্বে থাকা ইন্সপেক্টর  (তদন্ত) দেবব্রত রায় জানান,  খবর পেয়ে ঘটনাস্হলে প্রেরনসহ শিশুর মৃত্যির ঘটনায়  থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছেন তারা।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo