• সমগ্র বাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে কোচের ধাক্কায় রোগী বহনকারি এ্যাম্বুলেন্স চালক নিহত, আহত ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে কোচের ধাক্কায় রোগী বহনকারি এ্যাম্বলেন্সের চালক নিহত এবং রোগীসহ ৪ জন আরোহি আহত হয়েছে৷ আজ মঙ্গলবার সকালে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

নিহত এ্যাম্বলেন্স চালক এহসান আলী (৩৮) হাকিমপুরের চন্ডিপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

হাকিমপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরী বিভাগে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাকিমপুরের সাদুরিয়া গ্রামের লরেশ সরকারের ছেলে সেতু সরকার (২০) কে বিষক্রিয়ার চিকিৎসার জন্য স্বাস্হ্য কেন্দ্র আনা হয়েছিল৷ উন্নত চিকিৎসার একটি বেসরকারি এ্যাম্বুলেন্সে করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনরা নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে তারা।

স্হানীয়রা জানান, আজ সকাল ১১ টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর ভিমলপুর মোড়ে রোগী বহনকারি এ্যাম্বলেন্সকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ ধাক্কায় দেয়। এতে এ্যাম্বলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে রোগী এবং চালকসহ সঙ্গে থাকা সব আরোহি আহত হয়েছে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়।

ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কেন্দ্রের ইনচার্জ উপেন্দ্র নাথ জানান, আহত ৫ জনের মধ্যে ৪ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কেন্দ্র প্রেরন করেছেন তারা।  আশংকাজনক অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে মারা গেছে এ্যাম্বুলেন্স চালক এহসান। রোগীসহ অন্যান্য আরোহিদের হাত পা ভেঙ্গে গেছে। তবে কোচটিকে দেখতে পাননি তারা।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo