প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে থাকা পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) সকালে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শাহিদা একই গ্রামের হারুনের মেয়ে। এবং সে হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, গত শুক্রবার (১৪ জুন) সকালে নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন থানায় একটি নিখোঁজের ডায়েরী করেন এবং এর একদিন পর শনিবার সকালে বাড়ির কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেন। পঞ্চগড় সদর উপজোলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ওই পরীক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)