কুড়িগ্রাম প্রতিনিধিঃ আগামীর 'স্মার্ট বাংলাদেশ' গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা, যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। এরই ধারাবহিকতায় শনিবার (১৫ জুন) ভূরুঙ্গামারী সার্কেল অফিস পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায়, পিপিএম।
পরিদর্শন সময়ে অতিরিক্ত ডিআইজি ভূরুঙ্গামারী সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)