• সমগ্র বাংলা

ফেনীতে ফের ব্যবসায়ীর গরু লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুট করে নিয়ে গেছে এক দল ডাকাত। বুধবার ১২ জুন  দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই লুটের ঘটনা ঘটে। এ ঘটনার এক সপ্তাহ আগেও জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে জিম্মি করে এক খামারির ১৩টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঈদের আগে একের পর এক ডাকাতি হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছে বলে জানান জেলার গরু খামারিরা। স্থানীয়রা জানান, কোরবানির ঈদে বিক্রির জন্য গত ২ জুন ২৬টি গরু ক্রয় করেন ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ।

সোনাগাজী উপজেলার মির্জাপুর এলাকার অস্থায়ী একটি খামাম গড়ে তুলে গরুগুলো ওখানেই বিক্রির জন্য রেখে যত্ন করছিলেন। সর্বশেষ গতকাল পর্যন্ত ১১টি গরু ছিল। রাত দেড়টার দিকে সশস্ত্র ডাকাতদল এসে খামারে থাকা দুইজনের ওপর হামলা করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সবগুলো গরু গাড়িতে তোলার চেষ্টা করছিল। এ সময় ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহর সহযোগী দৌড়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতরা দুইটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ বলেন, কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো নিয়ে অস্থায়ী এ খামারে এক সহযোগীসহ অবস্থান করছিলাম।

রাত ১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে ১৪-১৫ জন ডাকাত এসে রামদা দিয়ে আমাদের আঘাত করে। আমার সহযোগী তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতদল দুইটি গরু নিয়ে চলে যায়। ঈদের ঠিক আগমুহূর্তে এমন ক্ষতি পোষানো সম্ভব না। স্থানীয় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, ঘটনা অবগত হয়ে সঙ্গে সঙ্গে ফেনী-সোনাগাজী সড়কের লালপুল এলাকায় লোকজন দাঁড় করিয়ে ডাকাতদলকে ধরার চেষ্টা করেছি। কিন্তু তারা অন্য সড়ক দিয়ে পালিয়ে যায়। সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব না।

এ ছাড়া তারা অস্ত্র নিয়ে হামলা করে বিধায় পাহারা দিয়েও পশু রক্ষা সম্ভব হচ্ছে না। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, রাতেই তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এরমধ্যে তারা কৌশলে অন্য কোনো ভিতরের সড়ক দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। গরু উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার (৮ জুন) ভোরে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের খান অ্যাগ্রো ফার্মে অস্ত্রের মুখে জিম্মি করে দাউদ খান নামের এক খামারির ১৩টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo