• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় সাতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সনদ-পুরষ্কার বিতরণ 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায়  ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত  ১৫ দিন ব্যাপী সাতার প্রশিক্ষণ,প্রতিযোগিতা, সনদ প্রদান ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ ই জুন) দুপুরে  উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ও সমাপনী দিবসে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষণার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা। 

জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহিন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তানভীর। 

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা জানান, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হবে। কারন ক্রীড়া চর্চার মাধ্যমে একটি  সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে। আর ক্রীড়া চর্চার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের পরিচিতি বাড়বে।।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo