• সমগ্র বাংলা

নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল  প্রতিনিধি:  নড়াইল সদর উপজেলায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রিয়ান হাসান মাফুন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী খায়রুজ্জামান (১৬) গুরুতর আহত হন।

বুধবার (১২ জুন) রাত ৮ টার দিকে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়ান হাসান মাফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের চাঁচড়া এলাকায় যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল মাফুন। পথিমধ্যে চাঁচড়া বাজার পার হয়ে তুলরামপুর হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে নড়াইল থেকে যশোরগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাফুনের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুজ্জামানের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নারায়ন সদর হাসপাতালের কর্তব্যরত  চিকিৎসক বলেন,  একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে । গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম   বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি জেনেছি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo