• সমগ্র বাংলা

নড়াইল জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত  জেলা  হিসাবে ঘোষণা  দিলেন প্রধানমন্ত্রী শেখ   হাসিনা। মঙ্গলবার (১১জুন) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে  এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারন্সে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৫ম পর্যায় (২য় ধাপ) সদরের ১৩২টি এবং লোহাগড়া উপজেলার ৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমির কাগজপত্র হস্তান্তর  করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে  পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,  অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শারমিন আক্তার প্রমুখ উপস্থিত  ছিলেন। এ কার্যক্রমের আওতায় জেলায়  মোট ১ হাজার ১ শত ৪৩টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাছাই করা হয়। উপকারভোগীদের মধ্যে সদরে রয়েছেন ৩০৩ জন, লোহাগড়ায় ২১৭ জন এবং কালিয়ায় ৬২৩ জন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo