• তথ্য ও প্রযুক্তি

জেনে নিন, ভুয়া অ্যাপ চেনার উপায়

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আমরা অনেক সময় আসল অ্যাপ চিনতে না পারায় ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। কিন্তু জানেন কি? স্মার্টফোনে ভুয়া অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। জানতে হবে কিভাবে ভুয়া অ্যাপ চিহ্নিত করা যায়। এটা চিহ্নিত করার কিছু পদ্ধতি আছে। এগুলো জানা থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।

ভুয়া অ্যাপ চেনার উপায়
১. গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সব কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপ রিভিউ এবং রেটিং পড়ুন। যেকোনো বৈধ অ্যাপে সাধারণত ভালো রিভিউ এবং বেশি রেটিং থাকে। 

২. ডাউনলোডের সংখ্যা দেখেও অ্যাপটি সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ বেশি ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়া হওয়ার সম্ভাবনা কম। 

৩. যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনো  ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে সতর্ক হতে হবে।

৪. অ্যাপটির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না তা দেখে নিন। 

৫. কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন, আপনি অফিশিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।

৬. গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করুন। অজানা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। 

 

মন্তব্য (০)





image

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব ন...

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কৃত্রিম বু...

image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

২

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

  • company_logo