• সমগ্র বাংলা

পাবনার গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৯ জুন) সকালে সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাব বিলের ক্যানেল থেকে কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, গাজনার বিলের কৃষক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, টি আর কর্মসূচির অর্থায়নে‌ গাজনার বিলের কচুরিপানা অপসারণ করা হচ্ছে। এই কচুরিপানা অপসারণ হলে বিলের হাজার হাজার কৃষক উপকৃত হবেন এবং পোঁয়াজ মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন।

সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাব বলেন, নির্বাচনের আগে ভোটারদের কাছে আমার প্রতিশ্রুতি ছিল গাজনার বিলের কচুরিপানা অপসারণ করে দেবো। আজ আমার প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করলাম। কচুরিপানা নিয়ে কৃষকরা খুবই সমস্যার মধ্যে ছিলেন। আশা করি তারা চাষাবাদে সুফল পাবেন।

মন্তব্য (০)





image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

১

নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...

image

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

২

নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৫

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

  • company_logo