ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের ফিরতি যাত্রার আসনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতো এবারও ঈদের পরে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করবে রেলওয়ে।
ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার (১০ জুন) থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
কর্ম পরিকল্পনায় বলা হয়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।
আরও বলা হয়, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত “শিশু অধ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শি...
নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস স...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকার...

মন্তব্য (০)