• সমগ্র বাংলা

নওগাঁয় বজ্রপাতে এক নারীসহ তিন জনের মৃত্যু, আহত দুই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে পত্নীতলা ও মান্দা উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো পত্নীতলা উপজেলার উপজেলার পাটিচড়াইউনিয়নের নাগরগোলা গ্রামের দিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)। অপরদিকে জেলার বদলগাছী উপজেলার গাবনা গ্রামের অবির উদ্দিন ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৫৫) ও আমিন আলী ফকিরের ছেলে আব্দুল খালেক ফকির (৩৫) বজ্রপাতে আহত হয়েছেন।

আহত দুই ব্যক্তি কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিল। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। এমতাবস্থায় ঝড়-বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু। এ সময় বজ্রপাতে ওই দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উপজেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়।

এসময় বাড়ির পাশে একটি তালগাছে গরু বাধা ছিলো। সেই গরু আনতে গিয়ে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর খাদেমুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে দৌড়ে বাড়িতে আসার সময় বাড়ির পাশে একটি তেতুল গাছের নিচে দাঁড়ালে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘনাস্থলেই তিনিও মারা যায়।

এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন বিকেলে বাড়ির পাশে একটি মাঠে ধানের কাজ করছিলেন নিহত শামসুল আলম। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলে আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo