• সমগ্র বাংলা

বদ্ধ ঘর মিললো তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বদ্ধ একটি ঘর থেকে সালমা আক্তার (২৮) নামের এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর থেকে এ নরদেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোয় দরজা ভেঙে ওই তরুণীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন।নিহত সালমা আক্তার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার সেকান্দর আলীর মেয়ে। এসআই বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে নারীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রযেছে বলেও জানান পুলিশের ওই এসআই। সালমার বড় বোন রোকসানা বলেন, আমার মা-বাবা কেউ নেই। ছোট বোন রোকসানা একাই বাবার বাড়িতে থাকে। কয়েক দিন যাবৎ বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। তিনি আরও বলেন, এরপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাই।

গিয়ে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কীভাবে এবং কী কারণে এমন ঘটেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo