• সমগ্র বাংলা

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাকারিয়া হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া জাকারিয়া উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

মারা যাওয়া যুবকের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, ‘আজ সকালে জাকারিয়া কারখানাটিতে কাজ করতে যান। তিনি সেখানে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকারিয়ার বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলো কিছুই জানতে পারলাম না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ‘মৃত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হয়। খবর দেওয়ার পরপরই পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

ক্রাউন ইজি ওয়্যার কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে  আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo