ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ৪,শ জন প্রান্তিক কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতি কৃষকের জন্য ৫ টি করে মোট ২ হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাসের সার্বিক তত্তাবধানে নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।
এছাড়া সমাজ সেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সজল শাখারি সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী,ইউপি সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)