ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: সোহেল রানার সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়ে) প্রকল্পের জেলা ম্যানেজার সুভাষ সরকার।
এছাড়াও সভায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্পের পিএফএ, উপজেলা সমন্বয়কারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। যে কোন ধরনের বিবাদ মিমাংসার জন্য আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মিমাংসা করা সম্ভব এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয়। প্রত্যেকটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে তাই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরেদের সুষ্ঠ বিচার প্রক্রিয়া আয়োজনের ব্যবস্থা করা এবং সঠিকভাবে নথি ও রেজিষ্ট্রার ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)