• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে অজগর সাপ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদী থেকে ৫ কেজি ওজনের একটি বাচ্চা অজগর সাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ জুন) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে ফজিবর রহমান নামের এক জেলের জালে সাপটি আটকা পড়ে। আটকা পড়া সাপটি বাচ্চ, ৫ কেজি ওজনের হলেও লম্বা প্রায় সাড়ে ৪ ফিট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , প্রতিদিনের মত স্থানীয় ফজিবর রহমান ভজনপুরের করতোয়া নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক সময় বাচ্চা অজগর সাপটি জালে আটকা পড়ে। পরে জালসহ তীরে নিয়ে আসলে স্থানীয়রা দেখেতে ভিড় জমায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফযলে রাব্বি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন্যপ্রাণী আইন অনুযায়ী উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। 

মন্তব্য (০)





image

বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করত...

image

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরি...

image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডি...

image

জুলাই গনঅভ্যুথান উপলক্ষে দিনাজপুরে বিএনপির সমাবেশ এবং বিজ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে আজ বৃহস্প...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo