• সমগ্র বাংলা

ঝিনাই নদীর সেতু ভেঙ্গে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গ‌াইলে গোপালপুর এর ঝিনাই নদী সেতু ভেঙ্গে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন এলাকাবাসীর চরম দুর্ভোগে ও দুর্ভোগে ছাত্রছাত্রী। টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর ওপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলার বনমালী-জাম‌তৈল সড়‌কে। বুধবার (৫ জুন) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে। 

এদি‌কে সেত‌ু‌টি ভে‌ঙে যাওয়ার পর স্থানীয় নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে ঝুঁকি নি‌য়ে হেঁটে নদী পারাপার হ‌চ্ছে মানুষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায় উপ‌জেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং প্রস্থ ৫ ফু‌ট। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে পানাগু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেত‌ুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝুঁকি‌তে র‌য়েছে। 

নগদাশিমলা ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নি আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিষ্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে আজ‌কে সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে। 

তি‌নি আরও ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে হেঁটে নদী পার হ‌চ্ছে। 

নগদা সিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন ব্রিজ নিম্নমানের কাজ হওয়ায় এবং অনেক পুরনো ব্রিজ হয় বৃষ্টির দুর্বল হয়ে পড়ে ব্রিজের পিলারের নিচে মাটি সরে যায়, তাই কচুরিপানা চাপে ডিলারসহ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। অবশ্যই বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য এলজিডি ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা করব।

উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন।  সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর ওপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন‌্য প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo