• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সমুদ্র সৈকতে গিয়ে নিখোঁজ কুমিল্লার ফাহাদ হোসেন 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর গ্রামের ফাহাদ হোসেন (২৬) সহকর্মীদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে নিখোঁজ রয়েছেন। গত ৪ দিনেও খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় পরিবারের সবাই। 

গত শনিবার (১ জুন) বিকেলে কক্সবাজার সুগন্ধা বীচের পাশে হোটেল হাইপিরিয়ন সি ওয়েভের সামনে থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ফাহাদ হোসেন  বরুড়া উপজেলা আদ্রা নরিন্দ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি বরুড়া পৌর সদরে মেসার্স ইফতেখার এন্টারপ্রাইজ নামের রবি ডিলার পয়েন্টের এসআর হিসেবে কর্মরত আছেন।

তার পরিবার ও সাথের বন্ধুবান্ধবের বরাত দিয়ে জানা গেছে, গত ৩০ মে রাতে মেসার্স ইফতেখার এন্টারপ্রাইজের পক্ষ থেকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হন প্রতিষ্ঠানটির ৪৭ জন রিটেইলার কর্মকর্তা-কর্মচারী। শুক্রবার (৩১ মে) সকালে গিয়ে তারা কক্সবাজারের একটি হোটেলে উঠেন। পরদিন শনিবার (১ মে) রাতে সবাই গাড়িতে করে ফিরে আসার কথা ছিল। এদিন বিকেলে বীচে ঘোরাফেরা শেষে কেনাকাটার জন্য সবাই বিভিন্ন মার্কেটে যান। এ সময় ফাহাদও মার্কেটে যাওয়ার কথা বলে চলে যান। কিন্তু পরে আর তিনি ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে যান সবাই। পরে ইফতেখার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমান ভূঁইয়া কক্সবাজার সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান  বলেন, নিখোঁজ যুবকের সাথে আশা লোকজন একটা জিডি করেছেন। আমরা তার সর্বশেষ লোকেশন পেয়েছি। এখন মোবাইল বন্ধ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo