ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরোধান (হাইব্রিড) ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে যন্ত্রের সাহায্য এ ধান কর্তণের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, সুর্পীম সীডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম, টেরিটরি ম্যানেজার মিজানুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, ইউপি সদস্য হাসিনুর রহমান, কৃষক নাইম হোসেন প্রমূখ।
উল্লেখ্য, পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকে সমলয় কার্যক্রমের আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে যন্ত্রের সাহায্য ধান রোপণ করা হয়। যার চারা তৈরি করা হয়েছিল ট্রে দ্বারা এবং কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য ধান কর্তন করা হয়। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস।
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...
নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...
নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

মন্তব্য (০)