• বিনোদন

ভোট দিতে গিয়েও তৎপর মিমি চক্রবর্তী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভোট দিতে গিয়েও তৎপর টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মানুষের পাশে দাঁড়াতে হলে যে রাজনীতির রঙ বা কোনো দলের সান্নিধ্যের প্রয়োজন হয় না, সেই প্রমাণ বরাবরই রেখেছেন অভিনেত্রী। লোকসভা ভোটের আগেই তৃণমূলের সংসদ সদস্য পদ থেকে ইস্তেফা দিয়ে ‘রাজনীতি বৈরাগ্য’ ঘোষণা করেছেন মিমি।  এবার ভোটকেন্দ্রে ‘দায়িত্ববান’ মিমি চক্রবর্তীকে দেখা গেল।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, মিমি ভোট দিতে কসবার সারদা একাডেমিতে উপস্থিত হয়েছিলেন। সেখানে যথারীতি লম্বা লাইন। লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে কষ্টের; তাকে দেখেই মিমি বুঝেছিলেন। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ইন্সপেক্টরকে ডাকেন তিনি। 

অনুরোধ জানিয়ে বলেন, ‘স্যার, একটু এদিকে আসুন। এখানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে। তাকে সামনে নিয়ে যান।’ শুধু বলেই ক্ষান্ত হননি। নিজে তাকে জড়িয়ে ধরে এগিয়ে দেন কিছুটা। বৃদ্ধর ভাতিজা সামনে এলে মিমি তাকে তার চাচার সঙ্গে থাকার অনুরোধ জানান। 

অভিনেত্রীর হস্তক্ষেপে এ দিন বৃদ্ধকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হয়নি। তিনি সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। বিষয়টি ভাইরাল হয়; প্রশংসিত হয় তার মানবিকতা।  

 

মন্তব্য (০)





image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

১

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

২

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

৩

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৪

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৫

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

  • company_logo