• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।রোববার(২ জুন) দুপুরে রৌমারী উপজেলার হবিগঞ্জ বাজার, ঘুঘুমারী, সুখের বাতির চর, খাউরিয়ার চর, সোনাপুর, ফুলুয়ারচর ঘাট, চিলমারী উপজেলার চর শাখাহাতি, কাঁচকোল, অষ্টমীরচর, উলিপুর উপজেলার নামাজের চর ও মোল্লাহাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

পরে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর হাই স্কুল মাঠে রৌমারী, রাজিবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং নদী ভাঙ্গন কল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এ সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) ড. আ.ল.ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন প্রমুখ।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo