ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ। রবিবার শহরের মুক্তির মোড়ে মেসার্স সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
এসময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সাথে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। সে সঙ্গে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।
এরপর শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে ও পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভি...
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বা...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বি...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

মন্তব্য (০)