ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার শিবনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এ্যাথলেটিক্স এবং অটিস্টিক ক্রীড়া উৎসব। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ১জুন এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস। টাঙ্গাইল সদর উপজেলার ৬টি স্কুলের ১৪৫ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। এদের মধ্যে ৭০ জন ছিলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বালক এবং বালিকাদের দৌড়, ফুটবল দিয়ে গোল, গুপ্তধন উদ্ধার, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, দড়িলাফ'সহ যেমন খুশি তেমন সাজ ইভেন্ট আয়োজন করা হয়। ৬ টা ইভেন্টে প্রথম, ৬ টি ইভেন্টে দ্বিতীয় এবং ১ টি ইভেন্টে তৃতীয় হয়ে সেরা স্কুল হয়েছে প্রয়াস ঘাটাইল এরিয়া। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: নুরুল ইসলাম, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলীনা বেগম ও শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী।
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...
নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...
নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

মন্তব্য (০)