• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। শনিবার দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য।

জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ দপ্তরের যৌথ আয়োজেন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি)’র সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা প্রশিক্ষণ অফিসার ডা: মো: নুরুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রঞ্জিত চন্দ্র সিংহ, ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্তু কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। উপস্থাপনা করেন হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহরিয়ার মান্নান। শেষে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। 

মন্তব্য (০)





image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

১

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

২

নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...

image

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

৩

নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

৪

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

  • company_logo