ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সার্জেন্ট ভিকটর দেবনাথ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ভিকটর দেবনাথ এর কুড়িগ্রাম জেলা থেকে ঢাকা রেঞ্জে বদলি হওয়ায় শনিবার(৫ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ট্রাফিক বিভাগের আয়োজনে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় ট্রাফিক বিভাগের সার্জেন্ট ভিকটর দেবনাথের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, ওসি ডিবি মোঃ আইয়ুব আলী, টিআই (প্রশাসন) বানিউল আনাম ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)