• লিড নিউজ
  • জাতীয়

রোহিঙ্গা বা মিয়ানমারের কোনো নাগরিককেই আর প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা বা মিয়ানমারের অন্য কোনো নাগরিক, কাউকেই আর আসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি, তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। এ কারণে ক্যাম্পে খুনখারাবি হচ্ছে। এসব বন্ধে বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীও কাজ করছে।  

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা চাই ক্যাম্পে খুনখারাবি ও রক্তপাত বন্ধ করা, কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।  

ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পের কাঁটাতার দিয়ে যেন কেউ বের হতে না পারে সেই লক্ষ্যে নষ্ট হয়ে যাওয়া কাঁটাতারগুলো সংস্কার করা হবে, রোহিঙ্গারা যাতে প্রয়োজন ব্যতীত বের হতে না পারে।  

স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল জানান, দেশি বিদেশি কোনো সংস্থা যেন রোহিঙ্গাদের প্রলুব্ধ করতে না পারে সে বিষয়েপ্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।  

নতুন করে যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবিকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

মতবিনিময় সভায় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএনের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo