• বিশেষ প্রতিবেদন

ঠাকুরগাঁওয়ে জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে হারভেস্টের বাস্তবায়নে রিয়েক্টস ইন প্রজেক্টের আওতায় ও  ইএসডিও’র পরিচালনায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 

‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন আক্চা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোমা আক্তার, আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুলুরাম রায়, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, ১১০ জন কৃষক ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

সভায় জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান-১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 

আলোচনা সভা শেষে ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান-১০০ এর একর প্রতি ৮৫ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo