ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম, ডিস্ট্রিক্ট সার্ভিসেন্স মেডিকেল অফিসার ডা: আহমেদ সেলিম মোর্শেদ, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা প্রমুখ। কর্মশালায় ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয় আগামী ১ জুন শনিবার জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ৬৪৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৬১৫ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৬ হাজার ৩০ জন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...
নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...
নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

মন্তব্য (০)