• স্বাস্থ্য

মাগুরায় ১ জুন শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার ৪ উপজেলায় আগামী ১ জুন ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির তার সম্মেলন কক্ষে আয়োজিত অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভায় এ কথা জানান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করা হয়। অবহিত করণ সভায় জানানো হয় জেলায় মোট ৯৪০ টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৫৯৩  জন শিশুকে  ভিটামিন এ প্লাস  খাওয়ানো হবে। দিনব্যাপী এ কর্মসুচি বাস্তবায়নে ২ হাজার ২৭১  জন  কর্মী   নিয়োজিত থাকবে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ড চন্দন দেবনাথ, উপ পরিচালক পরিবার পরিকল্পনা রওশনারা জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আফজাল হোসেন, শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নেসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo