ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ হলিউড ও বলিউডে সামানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার মা মধু চোপড়া সম্প্রতি জানিয়েছেন বলিউডের কোনো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি কী ভাবেন। সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার সকলকে নিয়েই নিজের মতামত জানিয়েছেন তিনি।
সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু চোপড়া কোন অভিনেতা এবং অভিনেত্রীকে নিয়ে কী ভাবেন সেটাই জানিয়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান বলিউডের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলেন অমিতাভ বচ্চন। আর সালমান খান হলেন আদর্শ ভদ্র পুরুষ।
তিনি এদিন একই সঙ্গে জানান রণবীর সিং হল ভীষণ মজার মানুষ। রণবীর কাপুরকে তিনি ঈশ্বরপ্রেমী বলে দেগে দেন। রণবীরের স্ত্রী আলিয়ার প্রসঙ্গে বলেন, তার নাকি মন ভালো করা ব্যক্তিত্ব আছে। তবে অক্ষয় কুমার এবং শাহরুখ খানকে তিনি পাক্কা ব্যবসায়ী বলে দেগে দেন।
বিনোদন ডেস্ক : ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভ...
বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ ...
বিনোদন ডেস্ক : বলিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগ...
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...

মন্তব্য (০)