• লিড নিউজ
  • চাকরি খবর

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এসএমসি, ৪০ বছরেও আবেদনের সুযোগ

  • Lead News
  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

জব ডেস্কঃ এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স বিভাগ ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 

বিভাগ: ফাইন্যান্স
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এমকম/এমবিএস/এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)
অন্যান্য যোগ্যতা: এল/সি ব্যবস্থাপনা এবং ইআরপি (এসএপি) বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। 
অভিজ্ঞতা: ০৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ৩টি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪

মন্তব্য (০)





  • company_logo