• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নারীসহ ৩ জনের মৃত্যু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রেমালের ঝড়বৃষ্টির রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে এসব ঘটনা ঘটনা ঘটে। এর মধ্যে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রবাড়ী থানা একজন রয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, যাত্রাবাড়ী এলকায় বিদ্যুৎস্পৃষ্টে লিজা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীতে বাসায় থাকে লিজার পরিবার।

তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।

অপরদিকে সোমবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫) এক নারী। তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রায় একই সময়ে খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. রাকিব (২৫) এক যুবক। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...

image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

  • company_logo