ছবিঃ সিএনআই
গাইবান্ধ প্রতিনিধিঃ এক সময়ের গরীবের বন্ধু বলে এলাকায় পরিচিত সদা হাস্যোজ্জ্বল ফিরোজ কবি এখন সুন্দর এই পৃথিবীতে বাঁচতে চায়। তার সুস্থ্যতার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতার পাশাপাশি যদি কেউ কিডনি দিয়ে সহযোগিতা করতেন তাহলে হয়তো তিনি আবার সকলের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসতে পারবেন। কথা গুলো বলছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরাণ কোটি পাড়া গ্রামের ফিরোজ কবির (৩০) দু'টি কিডনি বিকল হয়ে পড়ে থাকা ব্যক্তির সম্পর্কে । বর্তমানে তিনি টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।
তার সুস্থ্যতার জন্য বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন পরিবারের সদস্যরা। উপজেলার পরাণ কোটি পাড়া গ্রামের এনামুল হক সরকারে দ্বিতীয় ছেলে ফিরোজ কবির (৩০) পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।তার পরিবারে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ভালোই যাচ্ছিল দিন। কিন্তু হঠাৎ করে নেমে আসলো ঘোর অন্ধকার জানতে পারলো তার দুইটি কিডনি বিকল হয়েছে।
এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহন করেন।দেশের চিকিৎসার উপকার না পেয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেল্লোরে সিএমসি হাসপাতালে নিয়ে যান।সেখানকার কর্ত্যবরত চিকিৎসক ডা জিতু জোসেফ এ্যাপেন আগামী তিন মাসের মধ্যে নতুন কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেন। বর্তমানে তার দুটি কিডনি জোগাড় করা এবং প্রতিস্থাপনের জন্য প্রায় ১৫-১৬ লক্ষ টাকা প্রয়োজন যা জোগাড় করার তার জন্য কষ্টকর।
ফিরোজ কবিরের স্ত্রী মোরশেদা মিথিলা জানান, চিকিৎসকরা বলেছেন তাকে বাঁচিয়ে রাখতে হলে জরুরী ভিত্তিতে দুটি কিডনি না হলেও একটি কিডনি সংযোজন করতে হবে। অথবা প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালাইসিস করতে হবে।যার খরচ বহন করার কষ্টকর।তাছাড়া গত ৩ মাসে মাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। বর্তমানে তাদের পক্ষে টাকা যোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে।
ফিরোজ কবিরের ৬ বছরের ছেলে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, বাবাকে যদি কেউ কিডনি দান করে তাহলে বাবা সুস্থ্য হবে। বাবাকে সুস্থ্য অবস্থায় দেখতে সন্তানরা পাগল প্রায়। ফিরেজ কবিরের মা অশ্রুসিক্ত নয়নে ছেলের সুস্থতার জন্য দুটি কিডনি ভিক্ষা চেয়েছেন। পাশাপাশি সমাজের বৃত্তবানদের নিকট মানবিক সাহায্যের আবেদন করেন।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)