• শিশু সংবাদ

বীরগঞ্জে পুকুরে তলিয়ে চাচাতো ভাই দুই শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে তলিয়ে লিমন এবং তাহেরুল ইসলাম নামে চাচাতো ভাই শিশু মৃত্যু ঘটেছে। আজ সোমবার বিকালে ওই ঘটনা ঘটেছে। লিমন (৩) উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরা টঙ্গী গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং এবং  তাহিরুল ইসলাম (৩) একই গ্রামের  দুলাল ইসলামের ছেলে।

জানা গেছে, আজ সোমবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে বাড়ীর পাশে পুকুরের ধারে বসে খেলা করছিল লিমন এবং মোঃ তাহেরুল ইসলাম নামে দুই চাচাতো ভাই। খেলার একপর্যায়ে সকলের অগোচরে পুকুরে নামলে পুকুরের পানিতে তলিয়ে যায় তারা। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখলে পরিবারের লোকজনকে সংবাদ দেয়।

পরিবারের লোকজন এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম জানান, দুই ভাইয়ের দুই ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীরগঞ্জ থানার ইনচার্জ মজিবুর রহমান জানান,  শিশু দুইটি অকাল মৃত্যুর শিকার হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo