• লিড নিউজ
  • জাতীয়

দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘প্রবল ঘূর্ণিঝড়’ ‘রিমাল’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থলভাগে ওঠার পর ‘প্রবল ঘূর্ণিঝড়’ রিমাল দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর রোববার (২৭ মে) সকালে এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত ৬ ঘণ্টায় রিমাল ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা, খুলনার নিকট অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

‘রিমাল’ ক্রমে দুর্বল হয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপের পর নিঃশেষ হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত এখনো বহাল রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।

‘রিমাল’-এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে বইছে ঝড়ো হাওয়া। রাজধানীতেও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। রোববার সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বাতাসের গতি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ঘণ্টায় ১১১ কিলোমিটার। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১২৫ মিলিমিটার রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায়।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...

image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

  • company_logo