• লিড নিউজ
  • জাতীয়

৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা যে ১৬ জেলায়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের গতি ও চরিত্র ক্রমেই বদলে যাচ্ছে। ফলে বদল হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসও। আগে স্বাভাবিকের তুলনায় ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় ১৫ জেলায় এবং এসব জেলার দ্বীপ ও চরে স্বাভাবিকের তুলনায় পাঁচ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

কিন্তু রোববার (২৬ মে) সকাল ৯টার পর আবহাওয়া অধিদফতরের দশম বিশেষ বুলেটিনে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানানো হয়েছে।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমালের প্রভাবে উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর। এসব জেলার পাশাপাশি অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...

image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

  • company_logo