• লিড নিউজ
  • জাতীয়

ঢাকায় কোনো বস্তি-অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: শেখ হাসিনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না। সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেই ব্যবস্থা করে দেব। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি।

শনিবার সকালে বঙ্গবাজারে চার প্রকল্পের আধুনিকায়ন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যেরকম ভাড়া সেরকম ভাড়াই দেবে। কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। শুধু বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না, আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায়, সেই ব্যবস্থা আছে। কেউ যদি সাত দিনের ভাড়া দিতে চায়, সে ব্যবস্থা আছে। কেউ মাসের ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থাও হবে। আমরা ইতোমধ্যে ৩০০ পরিবার তুলেছি। 

প্রধানমন্ত্রী বলেন, যাদের এক টুকরো জমি আছে, তারা একটা ফুলের গাছ, একটা ফলের গাছ হলেও লাগান। যাদের গ্রামের বাড়ি আছে, সেখানে যেন অনাবাদি জমি না থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, ‘পার্ক যেন মাদক সেবনের জায়গা না হয়।’ সে জন্য কাউন্সিলরদের সচেষ্ট হওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান।

তিনি আরও বলেন, কুরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করবে সরকার। 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিল কমাতে চাইলে বিদ্যুৎ, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস,  ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...

image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

  • company_logo