• শিশু সংবাদ

উলিপুরে ডোবার পানিতে প্রাণ গেল শিশুর

  • শিশু সংবাদ

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ডোবার পানিতে পড়ে মিফতাহুল জান্নাত(৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামের লুৎফর রহমানের কন্যা।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামে খেলতে গিয়ে নিজ বাড়ীর পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায় শিশু মিফতাহুল জান্নাত। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজখবর করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে শিশুটির মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, প্রায় ২ বছর আগে লুৎফর রহমানের আরো একটি পুত্র সন্তান একই ডোবার পানিতে পড়ে মারা যান।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুুজা বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo