• লিড নিউজ
  • বিনোদন

পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইরা শিকদারের 'ময়নার শেষ কথা'

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ গ্ল্যামারাস মডেল ও  চিত্রনায়িকা ইরা শিকদার ২৪ মে পর্দায় আসছেন। ওইদিন মুক্তি পাচ্ছে এই সুন্দরী নায়িকার পঞ্চম ছবি 'ময়নার শেষ কথা'। এই ছবির অন্যতম প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে ইরা শিকদার অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো পুড়ে যায় মন, মিলন সেতু, বেগমজান এবং টোকাই। 

ময়নার শেষ কথা ছবিতে অভিনয় প্রসঙ্গে ইরা শিকদার বলেন, ছবিটি বেশ আগে নির্মাণ হলেও দেরিতে মুক্তি পেলো। তবুও আমি অনেক খুশি যে, ছবিটি দিয়ে আবার আমি পর্দায় আসছি। এই ছবিতে আমি দারুন একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্র দর্শক- ভক্তদের ভালো লাগবো বলে আমি বিশ্বাস করি। 

জানা গেছে, বাবু সিদ্দিকীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ময়নার শেষ কথা ছবির সংলাপ ও গীত রচনা করেছেন প্রয়াত বিজ্ঞাপনচিত্র ও নাট্য নির্মাতা আহমেদ ইউসুফ সাবের। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আশরাফ, জে কে মজলিশ, মহিদুল ইসলাম মন, মাহবুব মিনেল। চিত্রগ্রহণ করেছেন এস এম আজাহার, সম্পাদনায় মনির হোসেন আবুল। 

ইরা শিকদার জানান, এই ছবিতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সাখাওয়াত সাগর, সানাই মাহবুব, রাসেল মিয়া, অরুণা বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, প্রয়াত সাদেক বাচ্চু, পীরজাদা শহীদুল হারুন।

মন্তব্য (০)





image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

১

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

২

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

৩

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৪

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৫

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

  • company_logo