• বিনোদন

শেষ পর্যন্ত নিপুণকে নিয়ে সিদ্ধান্ত বদল চলচ্চিত্রের ১৯ সংগঠনের

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: গতকাল বুধবার শোনা যাচ্ছিল নিপুণ আক্তারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চলচ্চিত্রের ১৯ সংঠনের বৈঠকে। তাকে বয়কট করাও হতে পারে বলেও গুঞ্জন উঠেছিল। বৈঠকে দাবিও উঠেছিল। তবে শেষ পর্যন্ত নিপুণকে নিয়ে সিদ্ধান্ত বদলেছেন সংগঠনগুলো। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, বৈঠকে প্রাথমিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিলেও পরে সেখান থেকে সরে আসেন সংগঠনের নেতারা।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ ইকবাল ও শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব।

ডি এ তায়েব, ‘শিল্পী সমিতির সঙ্গে ১৮ সংগঠনের পরিচিত ও মতবিনিময় সভা ছিল আজ। আপনারা জানেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন বিজ্ঞ আদালতের বিষয়। আদালতের ওপর আমরা শ্রদ্ধাশীল। সেটা আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করবো।’

তিনি আরো বলেন, ‘যেহেতু চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই অশালীন কথাবার্তা বলছে। ফলে শিল্পী সমাজের মানক্ষুন্ন হচ্ছে। সে বিষয়টি আমরা ১৮ সংগঠনের কাছে উথ্থাপন করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। পরবর্তীতে যেনো এসব বিষয় আর না হয়।’

এদিকে ইকবাল বলেন, ‘আজকে ১৯ সংগঠনের মতবিনিময় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে শিল্পী সমিতির চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশৃঙ্খল কথাবার্তা বলায় দুই পক্ষকে ১৯ সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। যেন ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকে। আমার এফডিসিতে কোনোরকম ঝামেলা চাই না আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’

এদিকে বৈঠকের আগে নিপুণের শাস্তির দাবিতে গতকাল দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল হয়। সেখানে মূলকথা ছিল, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি’। বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী এতে অংশ নেন। 

মন্তব্য (০)





image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

১

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

২

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

৩

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৪

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৫

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

  • company_logo